মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করলো হাজারো মানুষ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২০:৩২

ফুটবল কিংবদন্তী লিওনেল মেসির এটাই হয়তো শেষ বিশ্বকাপ। শুধু আর্জেন্টিনার জনগণই নয়, তার জনপ্রিয়তার দরুণ বিশ্বব্যাপী অসংখ্য মানুষের কামনা তার অর্জনের তালিকায় যোগ হোক বিশ্বকাপ জয়ের গৌরব। 

বাংলাদেশেও এই আশায় বুক বাধা মানুষের সংখ্যা নেহাত কম নয়, কারণ এবারের পর লিওনেল মেসিকে আর কখনই হয়তো দেখা যাবে না বিশ্বকাপের মাঠে। তাই ডিটোস এর পক্ষ থেকে লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ ও শুভকামনা জানানোর জন্য ‘লাভ ফর মেসি’ নামক একটি ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

মেসির একটি বিমূর্ত ছবি পিকআপের মাধ্যমে নিয়ে যাওয়া হয় বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। অসংখ্য তরুণসহ বিভিন্ন বয়সী শ্রেণী ও পেশার মানুষের শুভেচ্ছা-বার্তা এবং ভালোবাসায় তা পরবর্তীতে পরিণত হয় লিওনেল মেসির একটি পূর্ণাঙ্গ অবয়বে। 

প্রায় ৫,০০০ মানুষের অংশগ্রহণ ও বিশ্বকাপ জয়ের জন্য হাজারও শুভেচ্ছা-বার্তা সংগ্রহের মাধ্যমে এই ছবিতে প্রকাশ করা হয় এই ফুটবল কিংবদন্তীর জন্য ভালোবাসা। এই সম্পূর্ণ আয়োজনরে ভিডিও-চিত্রটি আছে ডিটোসরে ফেসবুক পেইজে। ভিডিওিটি দখেতে ক্লকি করুন এই লিংকে: https://www.facebook.com/DetosMania/videos/543176161009120 

ইত্তেফাক/এএইচপি