একটি আইনি সূত্র মঙ্গলবার বলেছে, নোবেল বিজয়ী অং সান সূচির বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়ার আগে একটি জান্তা আদালত আগামী সপ্তাহে তার ১৮ মাসব্যাপী বিচারের চূড়ান্ত যুক্তি শুনবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার সরকারকে পতনের পর থেকে সূচি বন্দী জীবন যাপন করছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির গণতন্ত্রের সংক্ষিপ্ত সময়ের অবসান ঘটিয়েছিলেন। তাকে ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকি-টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করাও এর মধ্যে রয়েছে। জান্তা আদালত ২৬ ডিসেম্বর দুর্নীতির অবশিষ্ট পাঁচটি অভিযোগের সাথে সম্পর্কিত উভয় পক্ষের ‘চূড়ন্তা যুক্তি’ শুনবে।
মামলা সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, ‘এই পর্যায়ের পরে রায় দেওয়া হবে।’ এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। সূত্রটি জানিয়েছে, ৭৭ বছর বয়সী সু চি সুস্থ আছেন। প্রতিটি দুর্নীতির অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের জেল হয়। সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে এবং সু চির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে।
জুন মাসে, তাকে গৃহবন্দী থেকে সেনা-নির্মিত নেপিদো’র একটি কারাগারে স্থানান্তরিত করা হয়। যেখানে একটি বিশেষ আদালতে তার বিচার চলতে থাকে।
