রংপুরে বেদে পল্লীতে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:০৪

রংপুরে ভাসমান বস্তিবাসী এবং নগরীর দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত দশটায় নগরীর দমদমা ব্রিজের পাশে ভাসমান বেদে পরিবারের মাঝে শতাধীক শীতের কম্বল বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এসময় সাংবাদিকদের তিনি জানান সরকারিভাবে শীতবস্ত্র বিশেষ করে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। এ সময় যে কোন দুযোর্গ মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে তিনি জেলার বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ।

অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে অতিরিক্তজেলা প্রশাসক গোলাম রব্বাণী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইআ