গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ার আলী (৩০) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কদমতলা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, মৌসুমী পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দিনাজপুর থেকে ছেড়ে আসা আলুবাহী অপরএকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে আলুবাহী ট্রাকের চালকের সহকারী ইয়ার উদ্দীন দুই ট্রাকের মাঝখানে আটকে ঘটনাস্থলেই নিহত হন।
গোবিন্দগগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
