ঝিনাইগাতী উপজেলা এসএসসি -৯৭ ব্যচের সভাপতি আকাশ সম্পাদক পারভেজ

আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:১৭

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার এসএসসি-৯৭ ব্যাচ গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঝিনাইগাতী আইডিয়াল স্কুলে ৯৭ ব্যাচের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারণ সভায় এসএসসি-৯৭ ব্যাচ এর সাংগঠনিক রূপ প্রদানের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হ্য।

উপস্থিত সদস্যের সমর্থনে মো. আমিনুল ইসলাম আকাশকে সভাপতি, মো. শাহীন পারভেজকে সাধারণ সম্পাদক ও মো. মনিরুজ্জামান মনিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় ? এছাড়া সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, শহীদুল হক সুমন, সহ-সাধারণ সম্পাদক  মাহবুবুর রহমান, ক্যাশিয়ার মো. শাহজালাল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, সমাজকল্যাণ সম্পাদক মঞ্জুরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হায়াত্, ক্রীড়া ও শিক্ষা সম্পাদক গোলাম নুর, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কৃষ্ণ কুমার, আশরাফ আলী, জালাল উদ্দিন, জামাল উদ্দিন, মাহবুব হোসেন সুজন, সানাউল্লাহ, রিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ আব্দুল হালিমসহ ২১ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী এসএসসি-৯৭ ব্যাচ কমিটি গঠন করা হয়।-  প্রেস বিজ্ঞপ্তি