নাটোরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৪:২৯

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে  শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নাটোর প্রেসক্লাবের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী রফিক আহমেদ বাবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দৈনিক ইত্তেফাকের নাটোর প্রতিনিধি এম জাহিদুল হুদা ফরহাদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, সাংবাদিক এস এম সেদরুল হুদা ডেভিডসহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনকিলাব’র সাংবাদিক আজিজুল হক টুকু, ঢাকামেইল'র সাংবাদিক মো. লিটন হোসেন লিমন, সাংবাদিক কামরুল ইসলাম, মনঞ্জুর সাব্বির, বোরহান উদ্দিন বনিসহ প্রেসক্লাবের সদস্যরা।

ইত্তেফাক/আরএজে