সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সিলেট প্রেস ক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে’ নানা পেশায় লোক নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী চৌধূরী, বিশেষ অতিথি সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও কাউন্সিলার কয়েস লোদী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, অন্যদের মধ্যে গ্রেটার সিলেট ডেবলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের প্রচার সম্পাদক, সুফি সুহেল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, বাংলাদেশ বেতারের সাংবাদিক শফিকুর রহমান চৌধূরী, কবির আহমদ, মুহিবুর রহমানসহ অনেকে।
এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধূরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু
