রংপুরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর রিপোর্টাস ক্লাব মিলনায়তনে নানা পেশায় লোক নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী বাদল, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, মোহনা টিভির ব্যুরো প্রধান মো. সফিকুল আলম, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবুল নাগ, নিউজ ২৪ ব্যুরো প্রধান রেজাউল ইসলাম মানিক, ইত্তেফাকের পাটগ্রাম সংবাদদাতা দুলাল সরকার, সাংবাদিক রাফাত হোসেন বাধন, ইত্তেফাকের রংপুর ফটো সাংবাদিক রাশেদ হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, মিসবাহুল ইসলাম হিমেল, বিথী হোসেন। যমুনা টেলিভিশনের স্টাফরির্পোটার সরকার মাজহার মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক রংপুর স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী। আলোচনা সভা শেষে প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী বাদল কেক কেটে রংপুরে ইত্তেফাকের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেন।
