রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে নানা পেশায় লোক নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান ও ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জোবাইদা আয়েশা সিদ্দিকা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ ইবনে ওবায়েদ, দৈনিক উত্তরা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক সোনালী সংবাদের সিনিয়র প্রতিবেদক কাজী নাজমুল ইসলাম, দৈনিক ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি কবির হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেমের রাজশাহী প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাদী, কালের কণ্ঠের ফটো সাংবাদিক সালাহউদ্দিন, রাজশাহী সংবাদের ফটো সাংবাদিক মুকুল হোসেন, একুশে টেলিভিশনের ক্যামেরাপার্সন হাসান আল মুবিন মামুন ও পরিবহন ব্যবসায়ী সেলিম রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে ইত্তেফাকের পদার্পনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাদারণ সম্পাদক মো. ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা; বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাদারণ সম্পাক সফিকুল হক মিলন ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা
