নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উৎসব পালন করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন। বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক ফজের, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, সাধারণ বিমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী ও রাণী বেগম, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল, প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা, ক্রীড়া সম্পাদক সোহেল রানা ও ধর্মবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
