চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপত্বিতে দ্বিবার্ষিক সম্মেলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মফিজ উল্যার পরিচালনায় নির্বাচন সম্পন্ন হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে শোয়েব হোসেন ভুলু (ইত্তেফাক), সাধারণ সম্পাদক পদে মামুন হোসেন (মানবজমিন) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে মো. রফিক উল্যা খোকন, সহ সাধারণ সম্পাদক পদে জসিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক পদে মো. আশেকে এলাহী, দপ্তর সম্পাদক পদে পরিমল চন্দ্র শীল ও সদস্য পদে সৈয়দ মুশফিকুর রহমান, মো. দিদার উল আলম, মো. আবদুল কাদের ছিদ্দিকী মিলন, দ্বীন মোহাম্মদ, মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।
