ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সারাহ নেতানিয়াহুও অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে ১৫ হাজার ডলার জরিমানা দিতে হবে। অভিযোগ আছে, সারাহ নেতানিয়াহু ৯৯ হাজার ৩শ’ ডলার সরকারি তহবিল থেকে খরচ করেছেন যার দরকার ছিল না। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে ভাল রান্না না থাকায় বাইরের ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার সরবরাহ করা হয়। কিন্তু সেটা তদন্তকারীদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। এর প্রমাণও পাওয়া যায়নি। -দ্য গার্ডিয়ান
