যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা থাকলেও আমি স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে চাকরিচ্যুত করিনি। কারণ চাকরিচ্যুতির ঘটনা সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জন্য ভাল ফল বয়ে আনেনি। তিনি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে এই কথা বলেন। উল্লেখ্য, ১৯৭৩ সালের ২০ অক্টোবর তত্কালীন প্রেসিডেন্ট নিক্সন ওয়াটারগেইট কেলেংকারির তদন্তের প্রসিকিউটর আর্চিব্যাল্ড কক্সকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম রাকেলশাস প্রেসিডেন্টের নির্দেশ না মেনে নিজেরাই পদত্যাগ করেছিলেন। যদিও পরে সলিসিটর জেনারেল রবার্ট বরক কক্সকে চাকরিচ্যুত করেছিলেন। এই ঘটনা নিক্সনের জন্য খারাপ ফলই বয়ে এনেছিল। -সিএনএন
