জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক শনিবার ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এই উপলক্ষে রোববার (২৫ ডিসেম্বর) সকালে দৈনিক ইত্তেফাকের আয়োজনে কালাই উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলার সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের সঞ্চালনায় কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এস এম মঈনুদ্দিন, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের এজেন্ট মো. আমিনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা জেলা প্রতিনিধি ও কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.আাতাউর রহমান ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি আব্দুন নূর নাহিদ, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক আমার বার্তা উপজেলা প্রতিনিধি এসএম আব্দুল্লাহ সউদ, দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি মো. মোকারম হোসেন, দৈনিক আশ্রয় প্রতিদিন উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জাহিদ ও সাংবাদিক জাহিদুল, সাংবাদিক সায়েম।
