ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৯

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানকার ইনোভেশন বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ কান্ট্রি পার্টনার ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবসায়িক অংশীদারদের সাথে সভা-২০২২। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ওয়াস কুরুনি জিতু, ব্যবস্থাপনা পরিচালক মিঠু মিয়া, পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন্স রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুমিল্লা, বরিশাল, রাজশাহী ঢাকাসহ সারা দেশ থেকে ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রায় শতাধিক ব্যবসায়িক অংশীদার অংশ নেন।

অনুষ্ঠানে ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ওয়াস কুরুনি জিতু বলেন, ব্যবসায়িক অংশীদারদের সাথে  আজকের সভার উদ্দেশ্য ছিল সবার সাথে পরিচিত হওয়া এবং কার কী সমস্যা রয়েছে সেটা জানা। ব্যবসার উন্নয়নের জন্য আমরা মার্কেটিংয়ের বিষয় নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছি। 

ব্যবস্থাপনা পরিচালক মিঠু মিয়া বলেন, অতীতে আপনারা যেভাবে আমাদের সহযোগীতা করেছেন, ভবিষ্যতেও করবেন এ আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো: মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়িক অংশীদারদের সাথে পরিচিত হওয়ার জন্য আজকের এ আয়োজন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সকলের মঙ্গল কামনা করেন।

ইত্তেফাক/এএইচপি