বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের দৌড়ে রাজা, সঙ্গে আরও তিন ক্রিকেটার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৭:০৫

বর্ষসেরা পুরুষ টি-২০ ক্রিকেটারের দৌড়ে মনোনীত চারজনের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২ সালে ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বর্ষসেরা হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। 

সিকান্দার রাজা

বর্ষসেরা হওয়ার দৌড়ে রাজার সঙ্গে জায়গা করে নিয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের স্যাম কারান ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ২০২২ সালে ২৪ ম্যাচে ৭৩৫ রান করার পাশাপাশি বল হাতে ২৫ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।

সূর্যকুমার যাদব

অন্যদিকে এই বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতের টপ অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি ব্যাট হাতে করেছেন ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে করেছেন ১১৬৪ রান। তার ঝুলিতে আছে দুটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি।

স্যাম কারান

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন ইংল্যান্ডের পেস অলরাউন্ডার স্যাম কারান। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ১৯ ম্যাচে ২৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৬৭ রান।

মোহাম্মদ রিজওয়ান

অন্যদিকে বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ২৫ ম্যাচ ব্যাট হাতে করেছেন ৯৯৬ রান। এছাড়া উইকেটের পেছনে ৯ ক্যাচ ও তিনটি স্ট্যাম্পিং করেছেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ