শেষ হলো স্যাভলনের “গেস দ্য স্কোর” ক্যাম্পেইন 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৭:১৩

শেষ হল ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে স্যাভলন বাংলাদেশ আয়োজিত “স্যাভলন গেস দ্য স্কোর” ক্যাম্পেইন। ১০,০০০ এর অধিক ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলেন। এতে ২০ জন বিজয়ী পেয়েছেন প্লেস্টেশন ৫, ল্যাপটপ, স্মার্ট এলইডি টিভি, স্মার্ট ফোন, ব্লুটুথ স্পিকার ও স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরষ্কার।

দেশজুড়ে অসংখ্য ফুটবল অনুরাগীদের মাঝে সাড়া জাগিয়েছে স্যাভলনের এই ভিন্নধর্মী ক্যাম্পেইনটি। স্কোরবোর্ডে এগিয়ে থাকতে ক্যাম্পেইনটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রতিটি ম্যাচের পূর্বে খেলার ফলাফল অনুমান করতে হয়েছে অংশগ্রহণকারীদের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর বিজনেস ডিরেক্টর মোঃ কামরুল হাসান, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ এবং জিএম, মিডিয়া ও কম্যুনিকেশন মোঃ নাহিদ নেওয়াজ। বিশ্বকাপের পুরো মৌসুম জুড়ে স্যাভলনের এই উদ্যোগের সাথে থাকার জন্য সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়েছে স্যাভলন বাংলাদেশ। 

ইত্তেফাক/এএইচপি