বাংলা প্রথমপত্র নমুনা প্রশ্ন
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
রবিবারের পর
যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ১০×২=২০
৪। বিধবা ফুলমনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। পুরুষ শ্রমিকের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমানে কাজ করলেও মালিকের কাছ থেকে সে ন্যায্য মজুরি পায় না। কারণ সে নারী শ্রমিক বলে মালিক তার প্রাপ্য মজুরির তুলনায় কম দিচ্ছে। তাই সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমরা মাইয়া মানুষ বইলা কী সমাজে আমাগোর কোনো দাম নাই? আর মাইয়া অইয়া জন্ম নেওয়াডা কী আমাগোর পাপ আছিল? হায়! হায়! খোদা, তুমি এর বিচার কইরো।’
ক) কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন? ১
খ) কবি ‘সাম্যের যুগ’ বলতে কী বুঝিয়েছেন? ২
গ) উদ্দীপকটি ‘নারী’ কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?-ব্যাখ্যা করো। ৩
ঘ) বিধবা ফুলমনির বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের ‘নারী কবিতারই প্রতিধ্বনি-উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
৫। এসএসসি পাশ করে ঢাকা কলেজে ভর্তি হয় সুমন। কিন্তু গ্রাম ছেড়ে চলে যেতে তার মন কাঁদে। গ্রামের মেঠোপথ ফসলের মাঠ, পাখির কলরব, বিলে মাছ ধরার দৃশ্য তাকে বারবার আকৃষ্ট করে। তাই তো ছুটি পেলেই সে গ্রামে ছুটে আসে।
ক) জলাঙ্গী কী? ১
খ) কবি কীভাবে এই বাংলায় ফিরে আসতে
চেয়েছেন? ২
গ) উদ্দীপকের ভাববস্তুর সাথে ‘আবার আসিব ফিরে’ কবিতার সাদৃশ্য নির্ণয় কর। ৩
ঘ) ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার সবটুকু উদ্দীপকে উপস্থাপিত হয়নি।-মন্তব্যটির যথার্থতা যাচাই কর। ৪
৬। মধ্যবিত্ত পরিবারের যোগেন সন্তানের জন্মদিনে গ্রামের অন্যদের সাথে বিত্তশালী রূপেশ বাবুকেও নিমন্ত্রণে এসে রূপেশ বাবু দেখেন মালিনী শোভা দুই হাতে মসলা বাটছে। এ দৃশ্য দেখে না খেয়ে তিনি জরুরি কাজের কথা বলে বাড়ি চলে যান। তাঁর এ আচরণে উপস্থিত সবাই মর্মাহত হন।
ক) লালন শাহের গুরু কে ছিলেন? ১
খ) কূপজল ও গঙ্গাজল কীভাবে অভিন্ন সত্তা? বুঝিয়ে লেখ। ২
গ) উদ্দীপকে রূপেশ বাবুর আচরণে ‘মানবধর্ম’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা কর। ৩
ঘ) মালিনী শোভার মতো মানুষের মূল্যায়নের জন্য ‘মানবধর্ম’ কবিতার বক্তব্যের যথার্থতা বিচার করো। ৪
নির্মিতি অংশ (৩০ নম্বর)
৭। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫
(ক) সারমর্ম লেখ:
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি যে সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র।
(খ) সারাংশ লেখ:
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।
৮। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫
ভাবসম্প্রসারণ কর :
ক) করিতে পারি না কাজ/ সদা ভয়, সদা লাজ সংশয়ে সংকল্পে সদা টলে/ পাছে লোকে কিছু বলে।
খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান।
৯। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫
ক) মনে কর, তুমি ইফতি। তোমার বন্ধু ইশমামের মা হঠাত্ করে মারা গেছেন। ইশমামকে সান্তনা জানিয়ে একটি চিঠি লেখ।
খ) মনে কর, তোমার নাম সুমন। তুমি দনিয়া এ. কে উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তোমার বাবা সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার বদলি হয়েছেন। এ জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একখানা আবেদনপত্র লেখ।
১০। যেকোনো ১টি বিষয়ে প্রবন্ধ
রচনা কর। ১৫×১=১৫
ক) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
খ) শ্রমের মর্যাদা
গ) দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
