বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে কাওসার আহমেদ চৌধুরী'র সৌজন্যে শুক্রবার (৩০ ডিসেম্বর) মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং "জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার" স্ক্রীনিং সেবাদেওয়া হয়। মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে বিবাহিত ৩০-৬০ বছর বয়সী প্রায় ২ শতাধিক নারীকে বিনামূল্যে "জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার" স্ক্রীনিং সেবা প্রদান সহ প্রায় ৩ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
কাওসার আহমেদ চৌধুরী'র সভাপতিত্বে পরিচালিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ হাফিজ আহমদ মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ডঃ আহমেদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী প্রমুখ।
