বছরের প্রথম দিনেই গুলশানের প্রধান কার্যালয়ে বছররে প্রথম টাউন হল মিটিংয়ের আয়োজন করে লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহর রিজভী।
অনুষ্ঠানে তিনি ‘ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড’ এবং ‘এমপ্লয়ী অফ দ্য মান্থ’ পুরষ্কার কর্মীদের মাঝে বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা, হেড অব বিজনেস শাহানুর রশিদ, প্রধান আর্থিক কর্মকর্তা উইশভা উইক্রামারচ্চি এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
