স্বপন কুমার ধরকে সভাপতি এবং আনোয়ারুল হককে সাধারণ সম্পাদক করে চট্টগ্রামে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব।
চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে আয়োজিত ক্লাবের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ হাসান জাহীর।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- লক্ষণ চন্দ্র দাস ও এ বি এম সাইফুদ্দিন খান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক- বিজয় বড়ুয়া ও মোহাম্মদ আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক- যোবায়েরুল হক, নির্বাহী সদস্য- শিউলী চৌধুরী, সামনুদ্দিন ও মো নাসিমুল হক।
