বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কৃতি শ্যানন। চলতি বছরে মুক্তি পায় তার ‘লুকা ছুপি’ সিনেমাটি। মুক্তির পর প্রশংসায় ভাসছেন এই নায়িকা। বক্স অফিসেও ভালো ব্যাবসা করেছে সিনেমাটি। তবে সিনেমাটিতে এত প্রশংসার জন্য বেশ পরিশ্রমও করতে হয়েছে তাকে। কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ‘লুকা ছুপি’ বক্স অফিসে প্রায় ১২৫ কোটি রুপির ব্যবসা করে। সমালোচক থেকে শুরু করে দর্শক সকলেই প্রশংসা করেছে সিনেমাটির।
বর্তমানে নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর এরজন্য বেশ নিয়মিত শরীর চর্চা করতে হচ্ছে। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শরীর চর্চা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ারে নিজের ফিট রাখাও পেশাদারিত্বের মধ্যে পড়ে। সেই জায়গাটা আমি ঠিক রাখার চেষ্টা করি। পরিশ্রমের মধ্য দিয়ে ক্যারিয়ার স্থায়ী হয়। তাই সেই পরিশ্রমটা আমি সবসময় করতে চাই। আরো অনেক ভালো কাজ করতে চাই।’
