তোমরা প্রশ্নকাঠামো ও উত্তর লেখার নিয়মগুলো যদিও জেনেছো তবুও আমরা স্কুলভিত্তিক পরীক্ষার খাতাগুলো পর্যালোচনা করে দেখেছি কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা দ্বন্দ্বে ভোগে। শিক্ষার্থীদের এই দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে আমরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি। তোমরা এগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আশা করি উপকৃত হবে। শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ- এর প্রভাষক, মিরাজুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সেন্ট গ্রেগরি’জ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক সুমন লেনার্ড রোজারিও এবং লালমনিরহাট তালুক শাখাতি উচ্চবিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার রায়।
প্রাথমিক গণিত
মো. সাদনান তাহসান
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রশ্ন:১.গণিত ১ নং সংক্ষিপ্ত প্রশ্ন কী সমাধান করে দেখাতে হবে?
উত্তর: সংক্ষিপ্ত প্রশ্নে সমাধান দেখাতে হবে না। শুধু সঠিক উত্তর লিখলেই পূর্ণ নম্বর পাবে।
তাসমিয়া হাসান
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
প্রশ্ন: যোগ্যতাভিত্তিক অঙ্ক কী সংক্ষিপ্তভাবে সমাধান করা যাবে?
উত্তর: যোগ্যতাভিত্তিক অঙ্ক প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে করা যাবে না। বিশ্লেষণ করে সমাধান করে দেখাতে হবে।
সাফির জামান
সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ, ঢাকা
৩. জ্যামিতিতে সংজ্ঞা লিখতে হবে কী?
উত্তর:জ্যামিতিতে সংজ্ঞা লিখতে হবে না। তবে নির্দেশনা অনুযায়ী চিত্র অংকন ও বৈশিষ্ট্য লিখতে হবে।
নবনী সরকার
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
৪. সৃজনশীল অঙ্কে রাফ দেখানো কী খুব প্রয়োজন?
উত্তর: সৃজনশীল অঙ্কে রাফ দেখানো খুব জরুরি নয়। নির্ভুল সমাধান করতে পারলেই পূর্ণ নম্বর পাবে। তবে বড় সংখ্যার গুণ, ভাগ, যোগ, বিয়োগ রাফ দেখানো যেতে পারে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মোবাসসিরা
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
১. সংক্ষিপ্ত প্রশ্ন কয় বাক্যে লিখতে হবে?
উত্তর: প্রশ্নের ধরণ অনুযায়ী উত্তর লিখতে হবে। যেমন- ক. ঢাকা কত সালে প্রথম বাংলার রাজধানী করা হয়? এ প্রশ্নের উত্তর হবে।
- ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয় ১৬১০ সালে। এরূপভাবে সঠিক তথ্য, শুদ্ধ বানানে এক বাক্যে লিখলেই তুমি পূর্ণ নম্বর পাবে।
শারিলা কবির
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
২. শূন্যস্থান পূরণে কী বাক্য লিখতে হবে?
উত্তর: শূন্যস্থান পূরণে বাক্য লিখতে হবে কিনা তা নির্ভর করবে প্রশ্নের নির্দেশনার উপর। যেমন- যদি নির্দেশনায় বলা হয় উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। তাহলে বাক্য তুলে শব্দের নিচে দাগ দিতে হবে। আর যদি বলা হয় শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লিখ, সেক্ষেত্রে বাক্য লিখতে হবে না। শুধু শূন্যস্থানের উপযুক্ত শব্দটি লিখলেই পূর্ণ নম্বর পাবে।
সিদরাতুল মুনতাহা
সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ, ঢাকা
যোগ্যতাভিত্তিক প্রশ্ন কত বড় করে লিখবো?
উত্তর: যোগ্যতাভিত্তিক প্রশ্নে অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তর বড় করা যাবে না। প্রশ্নের ধরণ অনুযায়ী উত্তর লিখতে হবে।
নমুনা-১ : মুক্তিযুদ্ধ বলতে কী বুঝ? মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধের তাত্পর্য চারটি বাক্যে লিখ? ১+১+৪
মুক্তিযুদ্ধের সংজ্ঞা ১ অথবা ২ বাক্যে লিখতে হবে। মুক্তিযুদ্ধের কারণ ১/২ বাক্যে লিখতে হবে। মুক্তিযুদ্ধের তাত্পর্য ৪টি বাক্যে লিখতে হবে।
ওয়াফিক আতিফ
সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ ঢাকা
নমুনা-২ : জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ কেন প্রতিষ্ঠা করা হয়? জাতিসংঘের ৪ টি সহযোগী সংস্থার কাজ সম্পর্কে লিখ? ১+১+৪
উত্তর: প্রথম অংশের উত্তর এক বাক্যে লিখলেই হবে। দ্বিতীয় অংশেরও এক বাক্যে লিখতে হবে। তৃতীয় অংশ সহযোগী চারটি সংস্থার নাম আলাদাভাবে লিখে প্রতিটি সংস্থার কাজ ১ বা ২ বাক্যে লিখলেই হবে।
প্রাথমিক বিজ্ঞান
মো. রাফিউল হক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন কত লাইনে লিখতে হবে?
উত্তর: প্রশ্নের ধরণের উপর নির্ভর করবে উত্তর কত লাইনের হবে।
নমুনা -১: মানুষের শরীরের কত ভাগ পানি?
উত্তর: মানুষের শরীরে ৬০ থেকে ৭০ ভাগ পানি থাকে।
এই প্রশ্নের উত্তর ১ লাইনে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। এখানে বাড়তি কিছু লেখার দরকার নেই।
সাওমি বিনতে দোহা
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
গ্রীনহাউজ প্রভাব কী? অথবা পদার্থ কাকে বলে?
উত্তর: এই ধরণের প্রশ্নের উত্তর কমপক্ষে দুই বাক্যে লিখাই উত্তম। বিজ্ঞানের সংজ্ঞামূলক প্রশ্নে সংজ্ঞা লিখার সাথে উদাহরণ দিবে।
জাব্বীন রহমান
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
প্রশ্ন ১: পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদের জন্য আমরা কী কী বই পড়ব।
দৈনিক পত্রিকা , অনুপ্রেরণামূলক শিশুতোষ বই, জাতীয় বিষয়াবলি, খেলাধূলা, নদী, প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্যের বিভিন্ন প্রকার লেখা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির বইগুলো পড়তে পারো। তবে মনে রাখবে পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ যাই আসুক না কেন তুমি সেটি রিডিং পড়ে মূলবিষয় অবশ্যই বুঝতে পারবে এবং উত্তর করতে পারবে।
সামিন জামান
সেন্ট যোসেফ হাইস্কুল এন্ড কলেজ ঢাকা
প্রশ্ন২: ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যত্ রূপ কীভাবে লিখব?
ক্রিয়া পদের অতীত , বর্তমান , ভবিষ্যত্ কালের সাতটি সাধু ভাষার শব্দ থাকবে তোমাকে ৫টি শব্দের চলিত রূপ লিখতে হবে।
যেমন- হইয়াছে, আসিব, খাইতেছিলাম, হইতে, নাচিতেছে, যাইব, হইল
সাধু চলিত
হইয়াছে হয়েছে
আসিব আসব
হইতে হতে
নাচিতেছে নাচছে
হইল হল
ইংরেজি
মারিয়া মানহা
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
প্রশ্ন: ৪ নং প্রশ্নে আমরা কীভাবে ভালো করতে পারবো?
৪ নং প্রশ্নে রয়েছে Short Composition এবং এতে মার্কস রয়েছে ১০। এই অংশে প্রশ্নে (a), (b), (c), (d), (e) এইভাবে বেশ কয়েকটি প্রশ্ন দেয়া থাকবে যার উপর ভিত্তি করে তোমাকে Short Composition টি লিখতে হবে। এক্ষেত্রে ভালো করার জন্য তোমরা নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে পার-
১. প্রশ্নপত্রের ৪ নং অংশে (a), (b), (c), (d), (e) আকারে দেয়া প্রশ্নগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বে।
২. উত্তর লেখার সময় উত্তরপত্রের মাঝখানে Short Composition টির Title লিখবে। Title মানে হলো তুমি যে বিষয়টি সম্পর্কে লিখছ তার শিরোনাম।
৩. চেষ্টা করবে Short Composition টি তিনটি প্যারায় লিখতে। প্রথম প্যারায় Short Composition টি সম্পর্কে সংজ্ঞামূলক কিছু কথা। ২য় প্যারায় (a), (b), (c), (d), (e) আকারে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিবে এবং তৃতীয় প্যারাায় সমাপ্তি বা Conclusion টানবে। তবে তুমি একটি প্যারায়ও সম্পূর্ণ Composition টি লিখতে পার। কিন্তু যেহেতু এই অংশে মানবণ্টন অনুযায়ী ১০ মার্কস রয়েছে তাই প্যারা করে লিখলে উত্তরটা অনেকটা Standard হয় এবং মার্কসও বেশি পাওয়া যায়।
অন্ব্বেষা অধিকারী
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
প্রশ্ন: ৮ নং প্রশ্নে লেটার রাইটিংয়ে আমরা কীভাবে ভালো করতে পারবো।
৮ নং প্রশ্নে রয়েছে Letter Writing এবং এতে মার্কস রয়েছে ১০। এটি মূলত তোমাকে Unseen Passage এ দেয়া Text টির উপর ভিত্তি করে লিখতে হবে। তাই এই অংশে ভালো করতে হলে তোমাকে অবশ্যই Unseen Passage এ দেয়া Text টি ভালোভাবে বুঝতে হবে। এই অংশে ভালো করার জন্য তোমাকে Letter Writing এর যে নিয়মগুলো যেমন-Address, Date, Salutation, Main Point/Body of the Letter, Closing বুঝতে হবে।
বাংলা
তাসনিমুল হাসান
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রশ্ন: বিরাম চিহ্নে কীভাবে ভালো করা যায়?
উত্তর: সবচেয়ে বড় কথা হলো তোমাকে বারবার অনুশীলন করতে হবে। সেক্ষেত্রে পাঠ্যবই পড়ার তালে তালে বেশি করে লিখে বিরামচিহ্নের ব্যবহার করতে হবে। রিডিং পড়ার সময় নিশ্বাস উঠানামাটা তুমি লক্ষ্য করবে। যেভাবে আমরা আবৃত্তি করি । আবৃত্তি বা পাঠ করার সময় সে তালগুলো বিরাম চিহ্নের অনুসরণেই হয়ে থাকে। মনে রাখা প্রয়োজন তিনটি বিরাম চিহ্ন দাড়ি, বিস্ময়বোধক ও জিজ্ঞাসাবোধক বাক্যের শেষে ব্যবহূত হয়। বাকিগুলো বাক্যের মধ্যে ব্যবহূত হয়ে থাকে।
সাইয়ারা সমির
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
প্রশ্ন : বাংলা পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন কত বড় লিখবো এবং কীভাবে লিখবো?
উত্তর : প্রশ্নের ধরণটা প্রথমে বুঝবে। যদি এক কথায় উত্তর হয় এবং উত্তরের বাকি অংশ ব্যাখ্যামূলক হয়ে থাকে তবে এক কথায় প্রশ্নের উত্তর দিয়ে পরে ব্যাখ্যা করবে। এক্ষেত্রে চার পাঁচটি বাক্যে সঠিক উত্তরই যথেষ্ট।
সাধারণ প্রশ্ন
পূজা সরকার
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রশ্ন:হাতের লেখা খারাপ হলে কী পূর্ণ নম্বর পাবো?
উত্তর: প্রশ্নের উত্তর নির্ভুল লিখলে এবং লেখা বুঝা গেলেই তুমি পূর্ণ নম্বর পাবে।
তাসমিয়া তাবাসসুম লামিম
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রশ্ন: কাটাকাটি বা ওভার রাইটিং হলে কি পূর্ণ নম্বর পাবো?
উত্তর: কাটিকাটি ওভার রাইটিং যতদূর সম্ভব এড়িয়ে চলবে। কাটাকাটি বা ওভার রাইটিং হলে পূর্ণ নম্বর পাবে না। যদি হয়েই যায় তবে দুই দাগ দিয়ে কেটে উপরে লিখবে।
গণিত
সৃষ্টি দেবনাথ
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
জান্নাতুল ফেরদৌস ফারিয়া
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রশ্ন: দশমিক ভগ্নাংশে আমার অনেক সমস্যা হয় এজন্যে আমি কী করতে পারি।
উত্তরঃ দশমিক ভগ্নাংশে আমাদের যেসব সমস্যা হয় তা থেকে পরিত্রানের জন্য আমাদের যা করতে হবে
১। ০ এর ব্যাবহার করতে হবে । ২। দশমিকের অবস্থান নির্ণয় করতে হবে ।
৩। সদৃশ করা আছে কীনা তা দেখতে হবে । ৪। দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে ।
প্রাথমিক গণিত
সামরোজ সাবাহ খান
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
১. শতকরা ও ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য বের করতে আমাদের কী ধরনের ভুল হতে পারে। এ ভুল উত্তোরণে আমরা কী করবো।
১ নং প্রশ্নের উত্তরঃ শতকরা , ক্রয়মুল্য ও বিক্রয়মুল্য বের করতে আমাদের যে ভুল্ গুলো হতে পারে তা নিম্নরুপঃ ১। শতকরা চিহ্ন দিতে আমরা প্রায়ই ভুল করে থাকি ।
২ নং প্রশ্নের উত্তরঃ ১। পরিমাপের ক্ষেত্রে মুল একক গুলি মনে রাখতে হবে । যেমন দৈঘ্যের্র একক , ভরের একক , সময়ের একক , আয়তনের একক । ২।চিত্র এঁকে বুঝে বুঝে পড়তে হবে।
দীপ্তা চক্রবর্ত্তী
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
২. পরিমাপের সূত্র গুলো কীভাবে মনে রাখবো
২। ক্রয়মুল্যের স্থানে বিক্রয়মুল্য এবং বিক্রয়মুল্যর স্থানে ক্রয়মুল্য লিখে থাকি অর্থাত্ লাভ ক্ষতি নির্ণয়ে সুত্র প্রয়োগে ভুল করে থাকি । এ ভুল থেকে উত্তোরণে আমাদের যা করতে হবে- ১। মনযোগ সহকারে সমস্যাটি পড়তে হবে । ২। শতকরা চিহ্ন দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। ক্রয়মুল্য ও বিক্রয়মুল্য বের করার সময় ভেবে চিনতে বের করতে হবে ।
আনিকা তাসনিম
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
৩. সময়ের অংকের বেলায় আমরা অনেক সমস্যার সম্মুখিন হই এক্ষেত্রে আমাদের কী করা উচিত ৪. দশমিক ভগ্নাংশে আমার অনেক সমস্যা হয় এজন্যে আমি কী করতে পারি।
৩নং প্রশ্নের উত্তরঃ ১। সময়ের অংকের বেলায় আমরা যেসব সমস্যার সম্মুখীন হই তা থেকে উত্তোরনের জন্য আমাদের কোনটি বড় এবং কোনটি ছোট তা বুঝে নিতে হবে । যেমন দিন , মাস , বছরের ক্ষেত্রে বছরকে ভাঙ্গালে মাস এবং মাসকে দিন পাওয়া যায় ।
বিজ্ঞান
রাদিয়া আশরাফ নুবাহ
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
যোগ্যতাভিত্তিক প্রশ্ন কী ধরণের হবে?
উত্তর: যোগ্যতাভিত্তিক প্রশ্নে কমপক্ষে তিনটি অংশ থাকবে।
নমুনা প্রশ্ন-১: খাদ্য কাকে বলে? আমাদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা কী? বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের চারটি উপায়ের নাম লিখ? ১+১+৪
নমুনা প্রশ্ন-১ এর উত্তর:
খাদ্য: যে সব দ্রব্য আমাদের শরীরের পুষ্টিসাধন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন করে শরীর সুস্থ ও সবল রাখে তাকে খাদ্য বলে। এরূপ পূর্ণাঙ্গ তথ্য সংবলিত এক বাক্যে লিখলে পূর্ণ নম্বর পাবে।
পুষ্টিকর খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা: সুস্থ সবল দেহ, শরীরের পুষ্টিসাধন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, তাপ ও শক্তি উত্পাদন করে কর্মক্ষমতা অর্জনের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
এরূপ তথ্য দিয়ে এক বাক্যে লিখতে হবে।
বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ : বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের চারটি নাম লিখে কমপক্ষে চার বাক্যে ব্যাখ্যা দিতে হবে।
ফারিন তাসনিম
ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
নমুনা - ২: গ্রীনহাউজ প্রভাব কী? অথবা পদার্থ কাকে বলে?
উত্তর: এই ধরণের প্রশ্নের উত্তর কমপক্ষে দুই বাক্যে লিখাই উত্তম। বিজ্ঞানের সংজ্ঞামূলক প্রশ্নে সংজ্ঞা লিখার সাথে উদাহরণ দিবে।
মিলকরণ কীভাবে লিখবো?
উত্তর: মিলকরণ দুটি উপায়ে আসতে পারে।
নমুনা-১:
বাম ডান
ক. মুজিবনগর সরকার গঠন ১১ টি
খ. মুক্তিযুদ্ধের সেক্টর ছিল ১০ এপ্রিল ১৯৭১ সাল
উত্তর: (ক) মুজিবনগর সরকার গঠন- ১০ এপ্রিল ১৯৭১
(খ) মুক্তিযুদ্ধের সেক্টর ছিল-১১ টি
নমুনা-২:
বাম ডান
(ক) খাদ্যে ব্যবহূত রাসায়নিক দ্রব্য (ক) কাপড়ের রং, ইটের গুড়া ও কাঠের গুড়া
খ) খাদ্যে ব্যবহূত রং ও দ্রব্য (খ) ফরমালিন, কার্বাইড ও স্যাকারিন
ক+খ= খাদ্যে ব্যবহূত রাসায়নিক দ্রব্য ফরমালিন, কার্বাইড ও স্যাকারিন
খ+ক= খাদ্যে ব্যবহূত রং ও দ্রব্য কাপড়ের রং, ইটের গুড়া ও কাঠের গুড়া
