ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে প্রফেশনাল ডক্টরেট ডিগ্রি পেলেন আয়ান মুমিনুল হক। তিনি সমাজ সেবামূলক সেভ সিলেটের প্রতিষ্ঠাতা। মুমিনুল হকের হাতে এ ডিগ্রি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর র্যান্ডি ডি ওয়ার্ড।
অনুষ্ঠানে মোট চার জনের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দুই জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবং অপর দুইজনকে প্রফেশনাল ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশের সিলেট থেকে আয়ান মুমিনুল হক নির্বাচিত করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, সমাজ সেবা, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।
ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট -এর ভাইস-চ্যান্সেলর ড. ড্রাগন জোভানভ, ডিন ড. সফি নুবানি, ড. ভেদ্রানাসহ অসংখ্য শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এব্যাপারে সেভ সিলেটের প্রতিষ্ঠাতা আয়ান মুমিনুল হক বলেন, ‘জীবনের অপ্রত্যাশিত একটা মুহুর্ত প্রফেশনাল ক্যাটাগরিতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করা। পিএইচডি ডিগ্রির মতো সম্মাননা দেয়ার জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশীপ এন্ড ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। একসাথে আমরা পুরো সমাজকে পজিটিভভাবে বদলে ফেলবো, ইনশাআল্লাহ।’
