চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
চৌমুহনীতে সোমবার দুপুরে পিকআপ চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন।
শহরের দুই কিলোমিটার পূর্বদিকে চৌমুহনী-ফেনী সড়কের শুরের পোল নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনজনকে দ্রুতগামী পিকআপ চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন মারা যান। অপর আহত দুই জনকে লোকজন উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। পিকআপের ড্রাইভার ও হেলপার পলাতক। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়।
