সুপারম্যান নয় সুপার হাজব্যান্ড মাশরাফি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:০৮

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। আর সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন বিপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। 

নিয়মিত উইকেট তুলে নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস। দলে খুব বেশি তারকা ক্রিকেটের না থাকলেও  মাশরাফির নেতৃত্ব গুনে সাফল্য পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের এমন সাফল্যে মাশরাফিকে এককভাবে কৃতিত্ব দিতে চান না তার স্ত্রী সুমি। তিনি বলেন, ‘মাশরাফিকে সুপারম্যান বলবো না কিন্তু সে আলাদা। হাজব্যান্ডের জায়গা তো আলাদা, সে অবশ্যই সুপার হাজব্যান্ড। শুধু মাশরাফিকে নিয়ে যদি বলি তাহলে বাকিদের প্রতি অন্যায় করা হবে। একটা জয় শুধু একজনের জন্য না, পুরো দলের জন্যই।’

কনফিডেন্সের কারণেই মাশরাফি বাকীদের চেয়ে আলাদা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তার (মাশরাফি) কাছে ঈশ্বরপ্রদত্ত কিছু একটা আছে অথবা ওর কনফিডেন্সের কারণেই হয়তো সব সম্ভব হয়। লিডারশিপ একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সে ক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা যেটা ভাবে, আমিও সেটাই বলব। মাঠে আসলাম, দেখলাম। বাসায় যতটা পারি মেন্টাল সাপোর্ট দেই। সাপোর্টটা আসলে গুরুত্বপূর্ণ। মাঠে থেকেই দিতে হবে এমন নয়, শান্তিটাই আসল।’

 

ইত্তেফাক/জেডএইচ