বিয়ের সাজের পর তা তুলতে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৫৯

বিয়েতে প্রত্যেক নারী নিজেকে অনন্য সাজে ফুটিয়ে তুলতে চায়। সেজন্য ভারি মেকআপের আশ্রয় নিতেই হবে। বিয়ের পর আবার সেই সাজ-মেকআপ তোলার বাড়তি হুজ্জত। তা হলো, অন্তত নিজের বিশেষ দিনটি স্মরণীয় হয়ে রইলো। এই বাড়তি হুজ্জতের ক্ষেত্রে কিছু বিশেষ সচেতনতা অবলম্বন করতেই হবে। সেগুলো জানাতেই এই লেখাটি: 

  • ব্রাইডাল মেকআপ তোলার প্রথম ধাপ হলো মুখের মেকআপ ভালোমতো তুলে নেয়া। এজন্য ভালো ক্লেনজার ব্যবহার করতে হবে। এসময় দিনে অন্তত দুবার ক্লেনজার দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করুন।
  • মেকআপ তোলার পর ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে টোনার ব্যবহার করুন। টোনার ত্বক হাইড্রেটেড রাখার পাশাপাশি পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে।

  • ব্রাইডাল মেকআপ তোলার পর ফেস অয়েল বা সিরাম ব্যবহার করলে ত্বকের হারানো পুষ্টি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
  • ফেস অয়েল বা সিরাম ব্যবহারের সুয় ত্বকে মাসাজ করুন। এভাবে আপনার ত্বক সুস্থ থাকবে।
  • সবশেষে ময়েশ্চারাইজার ব্যবহারের কথা ভুললে চলবে না। অবশ্যই বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করবেন। 
ইত্তেফাক/আরএম