মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দার নুরুল্যাবাদ ইউপি সদস্যকে পিটিয়ে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে ওই ছিনতাইয়ের ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আহতরা হলেন: নুরুল্যাবাদ ইউপির কালিগ্রামের ইউপি সদস্য রাজু ও সাজেদুল ইসলাম সাদা।
থানার ওসি মোজাফফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
