তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোরে দুই কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রবিবার রাত ২টার দিকে দুই কেজি ৩০০ গ্রাম হেরোইন ও ১২ হাজার ৯০০ টাকাসহ মাদক ব্যবসায়ী কাইয়ূমকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী তানোর উপজেলার মিয়াবাড়ী বুরুজঘাট এলাকার মৃত রোস্তম আলী মিয়ার ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী কাইয়ূমকে সোমবার দুপুরে থানায় হস্তান্তর করেছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
