ট্রাস্ট ব্যাংক কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:৩০

চার দিনব্যাপী ট্রাস্ট ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গলফ টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। প্রতিযোগিতায় দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭৭৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে সাকিব রহমান 'ওভারঅল চ্যাম্পিয়ন' হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার লে. কর্ণেল শাহরিয়ার আহমেদ চৌধুরী (অব.), সিনিয়র উইনার মেজর জেনারেল আলাউদ্দিন এম এ ওয়াদুদ (অব.), মিসেস রুকসানা জেরিন লেডি উইনার এবং সাবরুন জামিল বিন আজাদ জুনিয়র উইনারের কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ উদ্যোগের জন্য ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ জানান।

ইত্তেফাক/এসকে