আজ সোমবার মহীয়সী মাজেদা বেগমের ৩৬তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী। ১৯৩৭ সালে মানিক মিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন জনদরদি ব্যক্তিত্ব। শুধু ইত্তেফাকের মানুষেরই নয়, সব মানুষেরই তিনি সাধ্যমতো উপকার করেছেন। যা আজও সবাই স্মরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে তাকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৬টায় কোরআনখানি এবং সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, মরহুমার কনিষ্ঠপুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে, মাজেদা বেগমের বড় মেয়ে মরহুমা আখতারুন্নাহার বেবীর পরিবারবর্গের পক্ষ থেকে নিজ বাসভবনে বাদমাগরিব কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
