উদ্বোধন হলো সাভারের নয়ারহাটে আরবান স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শাখার। সোমবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। শাখাটির উদ্বোধন ঘোষণা করে অতিথিদের নিয়ে পায়রা অবমুক্ত করেন তিনি।
আরবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহাবুব আলম রাসেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইফুল ইসলাম মুবিন। পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। বক্তব্য দেন বিশেষ অতিথি ও শিক্ষানুরাগী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মোহা: মুজিবুর রহমান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা (গ্রন্থাগারিক) হাজী মো. আব্দুস সালাম; বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান; বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. বাছেদ দেওয়ান; বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. শাহাজুদ্দিন; ধামরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল্লাহ; আরবান স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ; ব্যবসায়ী ও সমাজসেবক হাফিজুর রহমান রাজা; আরবান স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সদস্য আব্দুর রহিমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিদের হাতে সম্মননা স্মারক তুলে দেন পরিচালনা পর্ষদের সদস্যরা।
