আড়াইহাজারে মাদ্রাসা ছাত্রী অপহরণ আটক ২

আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:১০

আড়াইহাজারে এক মাদ্রাসা ছাত্রীকে (১২) অপহরণ করা হয়েছে। রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয় ওই ছাত্রী। অপহূতার মা রাশিদা বেগম জানান, প্রতিবেশী হান্নানের বখাটে ছেলে সাব্বির প্রায় সময়ই তার মেয়েকে উত্যক্ত করত। ঘটনার দিন সকাল ১০টার দিকে তার মেয়ে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে বাগবাড়ী এলাকায় ওই বখাটে তাকে অপহরণ করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারিগাঁও গ্রামের সফর আলীর দুই ছেলে আনছর আলী ও মুনছুর আলীকে রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপহূতাকে উদ্ধারের  চেষ্টা চলছে।