‘বয়সসীমা নির্ধারণ না করে’ ধারাবাহিক কমিটির দাবিতে গতকাল সোমবারও বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাবেক বয়স্ক-বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবি তুলে ধরেন। সমাধান না হলে তাঁরা পুনরায় আন্দোলনে নামবে বলে জানান। অবস্থানস্থলে নেতারা জানান,তাঁদের দাবি হচ্ছে— বয়সের সুনির্দিষ্ট সীমারেখা না রেখে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত একটি ধারাবাহিক কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে স্বল্পমেয়াদি একটি ধারাবাহিক কমিটি গঠন। এরপর নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি হলে সম্মানজনকভাবে বিদায় নিতে পারবেন সিনিয়র নেতারা।
