টাইগারদের জয়ে অভিনন্দন জেপির

আপডেট : ১৮ জুন ২০১৯, ০১:০০

টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি। জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গতকাল সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাত উইকেটের জয়ে আজ সারা জাতি গর্বিত। এই জয়ের পেছনে মূখ্য ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। একইসঙ্গে দলের কোচসহ অন্যান্য সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় বলেন, আমরা আশা করি পরবর্তী খেলাগুলোতে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালে জায়গা করে নেবে।