৪ দিনে কত আয় করলো ‘পাঠান’?

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:০৭

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। দেশের হিন্দি সিনেমার বক্স অফিসে ইতিহাস আগেই গড়েছেন। বিদেশেও ‘পাঠান ঝড়’। মাত্র চার দিনেই দেশজুড়ে এই ছবির আয় ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে ছবিটির আয় ৪০০ কোটি টাকা পাড় করেছে।

বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির চতুর্থ দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ৫৫ কোটি রুপি। আর এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। চতুর্থ দিনে গিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকার বেশি)।

এছাড়া বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, চার দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ২০০ কোটি রুপি।  চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

পাঠান সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

আনুশকা শর্মা, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর এবং করণ জোহরের মতো অনেক তারকা পাঠানের বক্স অফিস রিপোর্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ