ইত্তেফাক রিপোর্ট
বাজেটে বাণিজ্যিক পণ্যের পাশাপাশি অবাণিজ্যিকসহ সব ধরণের পণ্য আমদানিতে সরকার অগ্রিম ভ্যাটের স্থলে ৫ শতাংশ হারে অ্যাডভান্স ট্যাক্স আরোপ করেছে। এর মধ্যে যুক্ত হচ্ছে শিল্পের যন্ত্রপাতিও। শিল্পোদ্যোক্তারা এ ব্যবস্থা প্রবর্তনের ফলে ব্যবসায়ীদের হয়রানি ও খরচ বাড়বে বলে আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে পাঁচ শতাংশ
অগ্রিম কর প্রত্যাহারের দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। এনবিআরের ওই প্রস্তাব অনুযায়ী, অ্যাডভান্স ট্যাক্স পরবর্তীতে ‘নির্ধারিত পদ্ধতিতে’ ফেরত নেওয়া যাবে। গতকাল মঙ্গলবার ইএবি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, যেহেতু পরবর্তীতে ফেরত বা সমন্বয় করা হবে, সেজন্য এটি বলবত্ না করার জন্য অনুরোধ জানাই। এছাড়া নতুন ভ্যাট আইনে রপ্তানি খাতকে সম্পূর্ণ ভ্যাটের আওতার বাইরে রাখার দাবিও জানানো হয়েছে।
