কিউইরা শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে হুঙ্কার দিয়েই আসর শুরু করেছে। বিশ্বকাপে এখন পর্যন্ত নিউজিল্যান্ড খুবই ভালো অবস্থানে রয়েছে। তারা এখনো কোনো ম্যাচে হারেনি, শুধু একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। প্রতিটি ম্যাচেই কিন্তু তারা নিজেদের শৈল্পিকতা দেখাচ্ছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থান খুব বেশি ভালো না। এ ম্যাচেও মনে হয় তারা হারবে। তাদের বাকি খেলাগুলো দেখে যা বুঝলাম, এদের মনোবলটা কম। এছাড়া দক্ষিণ আফ্রিকার একটা বড় দুর্বলতা হচ্ছে, তাদের ব্যাটিং গভীরতা কম। কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি! এই তিনজনকে ঘিরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। অর্থাত্ টপ অর্ডার কোনো কারণে খুব ভালো করতে না পারলে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার রানের সংগ্রহ খুব ভালো অবস্থানে নিতে সক্ষম না। তবুও বলাতো যায় না, কখন কী ঘটে। আমি নিউজিল্যান্ডকেই সাপোর্ট করবো।
লেখক:অভিনেতা
