স্পোর্টস ডেস্ক
সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার ব্যাপারে দুর্নীতি নিয়ে ফরাসি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন।
ফরাসি বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, দুর্নীতি দমন কর্মকর্তারা ৬৩ বছর বয়সি সাবেক এই খেলোয়াড়কে ফরাসি উপ-শহর নঁতেরেতে মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের কাছ থেকে বর্তমানে অবৈধভাবে অর্থগ্রহণের অপরাধে তিন বারের ব্যালন ডি’ অর জয়ী এই খেলোয়াড় বর্তমানে চার বছরের নিষেধাজ্ঞা ভোগ করছেন।
