বসন্তের উৎসবে মেতে উঠুন উবারের সাথে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৭

বসন্ত এসে গেছে! এর মাঝেই প্রকৃতিতে শোনা যাচ্ছে বসন্তের আগমনের ধ্বনি। ঢাকা শহরের বিভিন্ন এলাকায়ও এর ছোঁয়া লেগেছে। সবে শুরু হয়েছে বইপ্রেমীদের স্বর্গ হিসেবে পরিচিত অমর একুশে গ্রন্থমেলা। এই মেলা চলবে এ মাসের শেষ পর্যন্ত।
 
এ ছাড়া ৩ বছরের দীর্ঘ বিরতির পর ৩ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে ঢাকা আর্ট সামিটের। ঢাকার শিল্পকলা একাডেমিতে দর্শনার্থীরা ১৬০ জনের বেশি শিল্পীর শিল্পকর্ম উপভোগ করতে পারবেন। এখানেই শেষ নয়, ৯ তারিখ শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল। যেখানে তুলে ধরা হবে বাঙালি সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকর্মসহ আরও অনেক কিছু।

এতসব আয়োজনের ফলে ঢাকাবাসীর জন্য ফেব্রুয়ারি একটি ব্যস্ত মাস হতে যাচ্ছে। এই আনন্দ আয়োজন থেকে দূরে থাকতে কে চাইবে! তবে ঢাকার রাস্তায় যাতায়াতকারীদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় রয়েই যায় — কীভাবে নিশ্চিন্তে যাতায়াত করা যায়? 

এখানেই রাইড শেয়ারিং সার্ভিসগুলো আপনাকে সাহায্য করতে পারে। দিন-রাতের যেকোনো সময় এই সার্ভিস পাওয়া যায়। এ ছাড়া, যাত্রীরা যেকোনো জায়গা থেকে রাইড বুক করতে পারেন। নিয়মিত যাতায়াতের জন্য আছে উবারএক্স-এর মতো সার্ভিস। দ্রুত কোথাও পৌঁছাতে চাইলে আপনার জন্য আছে মোটরসাইকেল সার্ভিস। আপনি যদি বড় দল নিয়ে বেরোতে চান, রাইড শেয়ারিং সার্ভিসগুলোর আছে মাইক্রোবাসেরও সুবিধা। 

এত ধরনের সুবিধা থাকার ফলে আপনাকে গাড়ি খোঁজা অথবা গাড়ি পার্ক করার জায়গা নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। তাছাড়া, সব রাইডশেয়ারিং ট্রিপে থাকে নানা ধরনের নিরাপত্তার ফিচার ও ইন্স্যুরেন্সের সুবিধা। এসব সার্ভিসের সহায়তায় উৎসব উদযাপন হবে নিশ্চিন্ত ও ঝামেলামুক্ত।

ইত্তেফাক/এএইচপি