বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
মাদক নির্মূলে কঠোর অবস্থানে বোয়ালমারী থানার ওসি একেএম শামীম হাসানের আহবানে সাড়া দিয়ে তিন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে।
সোমবার রাতে উপজেলার কামারগ্রামের লক্ষণ বিশ্বাস ও কবির শেখ এবং ছোলনা গ্রামের বিল্লাল শেখ বোয়ালমারী থানায় হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। এরা তিনজনই একাধিক মামলার আসামি।
ওসি একেএম শামীম হাসান জানান, আগামী ২৪ জুন জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান উপস্থিত থাকবেন।
ওসি বলেন, যারা মাদক ছেড়ে স্বেচ্ছায় ভালো পথে ফিরে আসবে, তাদেরকে অনুষ্ঠানে প্রধান অতিথি পুরস্কৃত করবেন- এই আহবানে সাড়া দিয়ে এই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় হাজির হয়ে তাদের ইচ্ছার কথা জানালে তাদের সাদরে গ্রহণ করে নেওয়া হয়।
