‘পানির দরে বই দিচ্ছে নগদ-রকমারি’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৬

পিরোজপুরের মামুন মিয়া প্রতি বছর বইমেলায় ঢাকায় আসেন। এবার নানা কারণেই আসতে পারছেন না। মনটা খারাপ হয়ে গিয়েছিলো-এবার তাহলে বই কেনা হবে না? হঠাৎ করেই মামুন মিয়া উল্লাস করার খবর পেয়ে গেলেন পত্রিকার বিজ্ঞাপন দেখে। খবর পেলেন, বাংলা একাডেমির বইমেলার পাশাপাশি চলছে দুই মাসের নগদ-রকমারি বইমেলা। সেখানে প্রায় অর্ধেক দামে বই কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। মামুন মিয়া সাথে সাথে নগদ অ্যাপ থেকে মূল্য দাম চুকিয়ে রকমারি থেকে নিশ্চিত করলেন বই কেনা। 

কেবল মামুন মিয়া নয়, নগদ-রকমারির এই বইমেলা আলোড়ন তৈরি করেছে সব ধরণের পাঠকদের মধ্যে। নিজের নিজের ফেসবুক টাইমলাইনে এই খবর পোস্ট করে আনন্দ আনিসুল হক, দন্তস্য রওশন, মুন্নী সাহা, প্রভাষ আমিন, মোস্তাফা মামুনের মত লেখক। 

এবার বইমেলার আগে সবচেয়ে বড় আলোচনার ব্যাপার ছিলো বইয়ের দাম। বৈশ্বিক পরিস্থিতি ও মুদ্রস্ফীতি মিলিয়ে কাগজের দাম চলে গেছে নাগালের বাইরে। ফলে নতুন বইয়ের দাম পাঠকের নাগালে থামকে কি না, তা নিয়ে ছিলো দুশ্চিন্তা। অফলাইনে হয়তো খুব বেশি সেই দামকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়নি। তবে অনলাইনে নগদ ও রকমারির এই বইমেলা একেবারে নাগালের মধ্যে নিয়ে এসেছে বইকে।

নগদ-রকমারি বইমেলা থেকে বই কিনলে ২৫ শতাংশ ফ্লাট ছাড় থাকছে। এর সাথে নগদ এপ দিয়ে বইয়ের দাম পরিশোধ করলে পাওয়া যাচ্ছে ২১ শতাংশ অবধি ক্যাশব্যাক। আর রকমারি অনেক লেখকের নামে করেছে প্রমোকোড। সেগুলো ব্যবহার করলে পাওয়া যাচ্ছে আরও ৩ শতাংশ ছাড়। 

এই মেলা সম্পর্কে বলতে গিয়েই প্রখ্যাত লেখক ও সাংবাদিক প্রভাষ আমিন বলেছেন, ‘রকমারি এবার পানির দরে বই বিক্রি করছে। রকমারি থেকে যে কোনো বই কিনলে আপনি ২৫% ডিসকাউন্ট পাবেন। নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করলে পাবেন আরো ২১% ক্যাশব্যাক। আর আমার বই কেনার ক্ষেত্রে 'provash' প্রোমো কোডটি ব্যবহার করলে পাবেন অতিরিক্ত ৩% ডিসকাউন্ট। সব মিলিয়ে ৪৯% কম দামে বই কেনার সুযোগ থাকছে। 'নগদ'কে একটা ধন্যবাদ দেয়াই যায়।'

আগের বছরও রকমারির সাথে সবচেয়ে বড় অনলাইন বইমেলা আয়োজন করেছেন নগদ। এবার ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই মেলা। চলবে আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত।

এই মেলা নিয়ে বলতে গিয়ে অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলছিলেন, ‘রকমারিতে যুক্ত আছে দুই লক্ষাধিক বই, ৮০ হাজারের বেশি লেখক এবং আট হাজারের বেশি প্রকাশক। অনলাইনে বই কিনতে মানুষ এখন অনেক স্বচ্ছন্দ বোধ করেন। তাদের জন্য নগদ-এর সাথে মিলে আমরা এই মেলা শুরু করেছি।’

অনলাইনে এভাবে ক্যাম্পেইন করে বই বিক্রি করায় নগদ ও রকমারিকে ধন্যবাদ দিলেন সাংবাদিক ও লেখক মোস্তাফা মামুন, ‘অনলাইনে বই বিক্রি বৃদ্ধি পাওয়া একটা সুখবর। এটা খুব সম্ভাবনাময় একটা ক্ষেত্র। এই ক্ষেত্রে নতুন একটা উদ্যোগ নেওয়ায় নগদ ও রকমারিকে আমি ধন্যবাদ দিতে চাই।’

নগদ ও রকমারি বইমেলা সম্পর্কে নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার মোঃ সিহাব উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘বই পড়া মানুষের ভালো অভ্যাসগুলোর একটা। আমরা চাই এই ভালো অভ্যাসটা যেন মানুষ কষ্ট করে দোকানে গিয়ে, ঘুরে ঘুরে না বেড়িয়েও ধরে রাখতে পারেন। সে জন্যই রকমারি অনলাইন বইমেলা আয়োজন করেছে। আর আমরা যেহেতু ডিজিটাল মাধ্যমকে জনপ্রিয় করার কাজ করে যাচ্ছি, তাই এই অনলাইন বইমেলার সাথে যুক্ত হয়েছি।’ 

ইত্তেফাক/এএইচপি