ত্রিপুরায় দুই জনসভায় ভাষণ দেবেন মোদি 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫০

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই আজ ১১ ফেব্রুয়ারি ত্রিপুরায় দুইটি নির্বাচনী জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী ও বিজেপির প্রধান নরেন্দ্র মোদি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ত্রিপুরা বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকারের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছনোর পর সেখানে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির রাজ্য নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মা ও দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

বিজেপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ ধলাই জেলার আমবাসায় প্রথম জনসভা করার পরে ৩টে নাগাদ দ্বিতীয় জনসভাটি করবেন গোমতিতে। প্রধানমন্ত্রীর সফরের আগে জনসভার স্থানগুলোর প্রস্তুতি খতিয়ে দেখেন সম্বিত পাত্রসহ কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতারা। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছনোর পর সেখানে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির রাজ্য নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মা ও দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

প্রশাসনের তরফেও চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১১ তারিখের পর ফের ১৩ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরায় দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী জনসভা করতে আসতে পারেন বলে জানিয়েছেন সুনীত সরকার।

ইত্তেফাক/ডিএস/পিএস