কর্মজীবী নারীদের নিয়েই সিলিকন ভ্যালির এসটিইএম প্লাটফর্ম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৭

সিলিকন ভ্যালির বাংলাদেশি নারীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতবিষয়ক প্লাটফর্ম এসটিইএম- এর নেটওয়ার্কিং ইভেন্ট। চার বিভাগের প্রযুক্তিবিদ ও কর্মজীবী নারীদের এক করতেই ক্যালিফোর্নিয়া এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসটিইএম প্রোগামের মূল লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত নিয়ে কাজ করা বাংলাদেশি নারীদের মধ্যে সংযোগ স্থাপন করা; যাতে তারা স্ব-স্ব জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্ন পরামর্শ ছাড়াও যোগাযোগ বাড়ানো এবং চাকরিপ্রাপ্তিতে বাংলাদেশি নারীদের বিভিন্নভাবে সাহায্য করে প্লাটফর্মটি।

অনুষ্ঠানটির প্রথম আসরের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুমনা কাছের এবং প্রচারণায় ছিলে গণ সংযোগ কর্মকর্তা তাহমিদা বিনতে মাহমুদ। এছাড়াও ছিলে প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা বিজ্ঞানী ও প্রকৌশলী শাচী আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন পেশার একঝাঁক কর্মজীবী নারী অংশ নেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসক, বিজ্ঞানী , অর্থনীতিবিদ ও প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি। 

আরোও ছিলেন ফরিবা খান, ফরিদা ইসলাম,জারিন টি. পুলাম, ফারজানা মিষ্টি, মিথিলা রহমান, লোপা খান, রহিমা আকতার রোমানা, মুনিরা শাহনাজ, সোহানি আহমেদ, আফরোজা আহমেদ প্রমুখ।

সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথম্যাটিকস (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ও তাদের প্রেরণা দিতে ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নিতে চায় সিলিকন ভ্যালির এসটিইএম প্লাটফর্ম। স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এসটিইএম বিষয়ে স্নাতক কিংবা উচ্চ ডিগ্রিপ্রাপ্ত বাংলাদেশি নারীদের যারা সিলিকন ভ্যালিতে আছেন, তারাই এই প্লাটফর্মের নানা সুবিধা নিতে পারবেন।

ইত্তেফাক/এএইচপি