সোনারগাঁওয়ে মেঘনা নদীতে বালু ভরাট

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:০১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর চররমজান সোনাউল্লাহ মৌজার সরকারি জমিতে অবৈধভাবে বালু ভরাটের অপারধে ২১ ড্রেজার শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন নুরে আলম, ফেরদৌস, রাসেল বিশ্বাস, নুরুল ইসলাম, ইলিয়াস, কবির হোসেন, মালেক হাওলাদার,  জাকির হোসেন, জাহাঙ্গীর, সৈয়দ বিশ্বাস, ছগির হোসেন, কামাল হোসেন, রিয়াজুল ইসলাম, আবুল খায়ের, সাইফুল ইসলাম, স্বপন জোয়ারদার, মুন্না, ছোবহান, সোহাগ, কামাল হোসেন ও মোকলেস।

জানা গেছে, আনলিমা পেট্রোলিয়াম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরবেতাগি এলাকায় পাওয়ার স্টেশন নির্মাণের জন্য সরকারের কাজ থেকে জমি লিজ পায়। তারা লিজকৃত জমিতে গজারিয়ার চরবেতাগিতে বালু ভরাট না করে সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার চররমজান সোনাউল্লাহ মৌজার সরকারি ১৩ একর জমিতে বালু ভরাট শুরু করে। প্রতিষ্ঠানটির পক্ষে মেসার্স শাহ জালাল ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি জমিতে গত কয়েকদিন যাবত বালু ভরাটের কাজ করছে। এ খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালান। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।