মেলায় মেহেদী হাসানের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৩

অমর একুশে গ্রন্থমেলায় মেহেদী হাসান উজ্জলের প্রথম কাব্যগ্রন্থ তুমি নামের অসুখ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মেলার গ্রন্থ প্রকাশ মঞ্চে মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি পদক প্রাপ্ত কবি মারুফুল ইসলাম, কথাসাহিত্যিক মনি হায়দার, দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল কবি শরাফত হোসেন, বিডিনিউজের স্টাফ রিপোর্টার পাভেল রহমান প্রমুখ।

কবি মারুফুল ইসলাম বলেন, আমি উজ্জলের কবিতা পড়েছি। এটি তার প্রথম বই। সাবলীল ভাষায় রচিত তার কবিতা পাঠক প্রিয়তা পাবে বলে মনে করি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সানিউর রহমান। অনুভূতি প্রকাশ করেন মেহেদী হাসান উজ্জল।  অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মনি, সৃজন সাহিত্য সংগঠনের সভাপতি রিয়াজুল মোর্শেদ মোয়াজ প্রমুখ।

বইটি প্রকাশ করেছে এবং মানুষ প্রকাশনী। প্রচ্ছদ একেছেন শ্যামল হুদা। বই মেলার ১৮৩ নম্বর স্টলে ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে বলে জানান প্রকাশনা সংস্থা। বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা। বইমেলা উপলক্ষে ২৫% ছাড় দিচ্ছে প্রকাশনা সংস্থা  এবং মানুষ প্রকাশনী।

ইত্তেফাক/এএইচপি