সিলেটে ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেটের ছাতক অঞ্চল।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এ সিন সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
