যুব গেমসের মশাল প্রজ্বালন করবেন ইমরানুর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫২

দেশব্যাপী অনুষ্ঠানরত শেখ কামাল দ্বিতীয় জাতীয় যুব গেমসের ঢাকার বাইরের খেলা শেষ। ঢাকায় মূল পর্ব শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্বালন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্ট স্বর্ণ জয়ী দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। 

ইমরানুর রহমান

কথা রয়েছে বনানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যায় শেখ কামাল যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার সমাধিস্থল টুঙ্গিপাড়া থেকে মশালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 

ইমরানুর রহমানের সঙ্গে মূল মশাল প্রজ্বালনে থাকবেন আরেক ক্রীড়াবিদ নেপালে এসএ গেমস স্বর্ণ জয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়া।

 

ইত্তেফাক/জেডএইচ