বসন্তে ঘোরাঘুরির অবকাশের অভাব নেই। সামনে আসছে একুশে ফেব্রুয়ারি। এজন্য শাড়ি, চুড়ি, ত্বকের পরিচর্যার পাশাপাশি চুলের সাজেও মনোযোগ দিতে হয়। তবে একেক দিন একেক সাজে বের হওয়ার আগ্রহ সবারই থাকে। নতুন নতুন সাজের বিষয়টি ওতটা কঠিনও নয়। আমাদের পরামর্শ মানুন, এই বসন্ত রঙিন হবেই।
- খোলা চুলে মাথার মাঝখানে সিঁথি করে দুই দিকের কানের পাশে গুঁজে নিন জিপসি ফুল। হালকা নকশার যেকোনো কুর্তির সঙ্গে মানিয়ে যাবে।
- চুল একদিকে এনে মেসি বেণি করে নিতে পারেন। সামনের দিকে মাঝ বরাবর জিপসি ফুলের ব্যান্ড পরিয়ে দিলেই হলো।
- খোলা চুলে যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে চুলের একপাশে দুই রঙা ফুল গুজে দিতে পারেন। ডানদিকে সিঁথি করে চুল একটু পাফ করে নিন। সালোয়ার কামিজের সঙ্গে এই ফুলটি মানানসই।
- শাড়ির সঙ্গেও কিন্তু খোঁপা মানায়। চুলের মাঝে সিঁথি কেটে নিন। তারপর দুই দিকে চুল নিয়ে অর্ধেক পর্যন্ত ফ্রেঞ্চ বেণি বাঁধতে পারেন। তারপর খোঁপার চারপাশে গাদা ফুল লাগান।
- বসন্তে ঘোরার সময় মাথায় জিপসি ফুলের গোছা গোল করে প্যাঁচিয়ে স্কচটেপ দিয়ে লাগিয়ে নিন। টিয়ারা পরে ঘুরলে ভালো লাগবে।
- খোলা চুলের পেছনে ছবির মতো আটকে নিন গাঁদা ফুল। যেকোনো কামিজের সঙ্গেই মানাবে এই সাজ।
