নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক প্রদেশ কুমার মল্লিককে লাঞ্ছিত এবং এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পিস্তল প্রদর্শন, হুমকি ও এলোপাথাড়ি মারপিটের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে লোহাগড়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রছাত্রী ও অভিভাবকদের আয়োজনে বুধবার সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, শেখ সদর উদ্দিন শামীম, মুজাহিদ আদনান, মোহসীন উদ্দিন, সগির উদ্দিন সনেট, মুন্সি শাহীন আহম্মেদ, নাহিদ সুলতান, শওকত হোসেন স্বপন, ফারুক হোসেন, বিপ্লব হোসেন প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ট্রাক্টরে দেড় মণ গাঁজা, গ্রেফতার ১
এ সময় বক্তারা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
ইত্তেফাক/অনি
